Privacy Policy

তথ্য সংগ্রহ এবং তার ব্যবহার

এই ওয়েবসাইটে সংগৃহীত তথ্যের একমাত্র মালিক ‘পাওয়ার সলিউশন’। এই ওয়েবসাইটে উল্লেখিত নেই এমন কোনো পক্ষের কাছে ‘পাওয়ার সলিউশন’ তাদের সংগ্রহীত তথ্যের আদান-প্রদান করে না। ক্রেতা বা গ্রাহকের অর্ডার গুলো যথাযথ ভাবে সম্পন্ন করার জন্য এবং গ্রাহক পর্যন্ত পণ্য পৌঁছে দেবার লক্ষ্যেই ‘পাওয়ার সলিউশন’ গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে। এছাড়াও অর্ডার নিশ্চিতকরণ এবং অর্ডারের বর্তমান অবস্থার হালনাগাদের মতো প্রাসঙ্গিক তথ্য নিয়ে থাকে, যাতে করে ‘পাওয়ার সলিউশন’ গ্রাহকের অর্ডারকৃত পণ্যের যথাযথ বিতরণ প্রক্রিয়া নিশ্চিত করতে পারে এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদান করতে পারে। এসব সংগৃহীত তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকের নাম, ঠিকানা, টেলিফোন নম্বর, ই-মেইল এবং অর্থপ্রদানের তথ্য।

গ্রাহকের একাউন্টে গ্রাহকের ভবিষ্যত অ্যাক্সেস নিশ্চিত করবার জন্য পাওয়ার সলিউশন গ্রাহকের থেকে ‘ইউজারনেম’ এবং ‘পাসওয়ার্ড’ নিয়ে থাকে যা দিয়ে পরবর্তীতে গ্রাহক চাইলেই তার নিজস্ব প্রোফাইলে লগ-ইন করতে পারবে। যেহেতু এই একাউন্ট কেবল গ্রাহকের ব্যক্তিগত ব্যবহারের জন্যই, তাই পাওয়ার সলিউশন এই তথ্যসমূহ গ্রাহককে অন্য কারো সাথে শেয়ার করা থেকে বিরত থাকতে বলে। যাতে করে গ্রাহকের গোপনীয়তা বজায় থাকে। গ্রাহক যদি নোঙ্গর টেক নিউজলেটার বা বিশেষ অফারের সম্পর্কে নিয়মিত হালনাগাদ চান, সেক্ষেত্রে পাওয়ার সলিউশন গ্রাহকের প্রদাণকৃত এই তথ্যসমূহ ব্যবহার করে গ্রাহকের কাছে ‘নিউজলেটার বা বিশেষ অফার’ পৌঁছে দেয়।

নিবন্ধন

এই ওয়েবসাইটে যথাযথ ভাবে অর্ডার সম্পন্ন করতে গ্রাহককে প্রথমে নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে। নিবন্ধনে গ্রাহককে তার যোগাযোগের তথ্য যেমনঃ নাম, ই-মেইল, ঠিকানা, টেলিফোন নম্বর প্রদান করতে হবে। ‘পাওয়ার সলিউশন’ এই তথ্য সমূহ গ্রাহককে গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করতে ব্যবহার করে। যেমন, ই-মেইলের মাধ্যমে স্বয়ংক্রিয় অর্ডার স্ট্যাটাস আপডেট এর সেবা।

অর্ডার

নিবন্ধন প্রক্রিয়ায় সংগৃহীত তথ্যের বেশিরভাগই অর্ডার প্রক্রিয়াতে ব্যবহার করা হয়ে থাকে। অর্ডার প্রক্রিয়া চলাকালীন আপনাকে আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য যেমন, অর্থ পরিশোধের মাধ্যম, মানি অর্ডার, ওয়্যার ট্রান্সফার অথবা চেকের তথ্য প্রদান করতে হবে। এই তথ্যসমূহ বিলিং উদ্দেশ্যে এবং আপনার অর্ডারটি সম্পূর্ণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

‘পাওয়ার সলিউশন’ যদি গ্রাহকের কোনো অর্ডার প্রক্রিয়া করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়, সেক্ষেত্রে পাওয়ার সলিউশন গ্রাহকের এই তথ্যগুলোর সাহায্য নেয় গ্রাহকের সাথে যোগাযোগ করতে। পাওয়ার সলিউশন গ্রাহকের ব্যক্তিগত এবং আর্থিক তথ্য কোনো তৃতীয় পক্ষের সাথে শেয়ার করে না।

কুকিজ

পাওয়ার সলিউশন গ্রাহকের ব্রাউজারের ধরন এবং পাওয়ার সলিউশন কুকি দ্বারা প্রদত্ত অন্যান্য তথ্যের উপর ভিত্তি করে নির্দিষ্ট ওয়েব পেজের বিষয়বস্তু কাস্টমাইজ করে থাকে। গ্রাহক যদি কুকি প্রত্যাখ্যান করে তবুও এই ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে কিন্তু শপিং কার্ট ব্যবহার করতে পারবে না। কুকিজ স্বয়ংক্রিয় করা ব্যতীত শপিং কার্ট কাজ করতে পারে না কারণ এতে গ্রাহকের অর্ডার প্রক্রিয়ার প্রয়োজনীয় তথ্য রাখা হয়ে থাকে।

গ্রাহক কুকিজ নিষ্ক্রিয় করলে, পাওয়ার সলিউশন গ্রাহকের অনলাইন অর্ডার গ্রহণ করতে ব্যর্থ হয়। কুকি দ্বারা সরবরাহকৃত এমন তথ্য যা গ্রাহকের ব্যক্তিপরিচয় সনাক্ত করে তা পাওয়ার সলিউশন কোনো তৃতীয় পক্ষের সাথে সাথে শেয়ার করে না। গ্রাহক ওয়েবসাইটে থাকাকালীন পাওয়ার সলিউশন গ্রাহকের জমা দেওয়া ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্যের সাথে কুকিতে সংরক্ষিত ডেটা লিঙ্ক করে। এটি পাওয়ার সলিউশন গ্রাহকের কেনাকাটার অভিজ্ঞতাকে নিরাপদ করতে এবং ব্যবহারকারীর পছন্দগুলিকে বুঝতে সাহায্য করে থাকে। পাওয়ার সলিউশন কিছু ব্যবসায়িক অংশীদার (যেমন, বিজ্ঞাপনদাতারা) পাওয়ার সলিউশন ওয়েবসাইটে কুকি ব্যবহার করে। এই কুকিগুলিতে পাওয়ার সলিউশন কোনো অ্যাক্সেস বা নিয়ন্ত্রণ নেই। এই বিবৃতি শুধুমাত্র পাওয়ার সলিউশন দ্বারা ব্যবহৃত কুকিজ এর জন্য প্রযোজ্য, কোন বিজ্ঞাপনদাতাদের দ্বারা ব্যবহৃত কুকিজ এর জন্য নয়।

লগ ফাইল

পাওয়ার সলিউশন সাধারনত ট্রেন্ড এয়নালাইসিস, সাইট পরিচালনা ও ব্যবহারকারীর গতিবিধি ট্র্যাক করতে এবং সামগ্রিক ব্যবহারের তথ্য সংগ্রহ করতে আইপি এড্রেস ব্যবহার করে। আইপি এড্রেসগুলো ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্যের সাথে লিঙ্ক করা হয় না এবং পাওয়ার সলিউশন কোনো তৃতীয় পক্ষকে এই আইপি এড্রেসের তথ্য শেয়ার করে না।

লিঙ্ক

এই ওয়েব সাইটে অন্যান্য সাইটের লিঙ্ক উপস্থিত রয়েছে। পাওয়ার সলিউশন গ্রাহকদের অনুগ্রহ করে সচেতন থাকতে অনুরোধ করে যে, এই ধরনের অন্যান্য সাইটের গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য পাওয়ার সলিউশন দায়ী নয়। পাওয়ার সলিউশন তার ওয়েবসাইট ব্যবহারকারীদেরকে সাইট ছেড়ে যাওয়ার সময় সচেতন হতে এবং ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য সংগ্রহ করে এমন প্রতিটি ওয়েবসাইটের গোপনীয়তা বিবৃতি পড়তে উৎসাহিত করে থাকে। এই গোপনীয়তা বিবৃতি শুধুমাত্র এই ওয়েবসাইট দ্বারা সংগৃহীত তথ্যের জন্য প্রযোজ্য।

নিরাপত্তা

পাওয়ার সলিউশন তার গ্রাহকদের তথ্য রক্ষা করার জন্য সতর্কতা অবলম্বন করে। গ্রাহক যখন ওয়েবসাইটের মাধ্যমে সংবেদনশীল তথ্য জমা দিয়ে থাকে, তখন গ্রাহকের তথ্য অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই সুরক্ষিত থাকে।

ব্যক্তিগত তথ্য সংশোধন/আপডেট/পর্যালোচনা

গ্রাহকরা তাদের "My Account" অপশনের মাধ্যমে ঠিকানা বা ই-মেইলের মতো তথ্য পরিবর্তন বা পর্যালোচনা করতে পারেন। গ্রাহক তার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে চাইলে তার "username" এবং "password" জানা থাকতে হবে। এক্ষেত্রে গ্রাহক যদি তার ইউজার নেইম এবং পাসওয়ার্ড উভয়ই ভুলে যায়, সেক্ষেত্রে গ্রাহক সহায়তার জন্য পাওয়ার সলিউশন গ্রাহক পরিষেবা বিভাগের সাথে যোগাযোগ করতে পারে।